‘আয়োজকরা চায় আমরা বাদ পড়ি’ —  ইরান অধিনায়ক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬ ০২:০০:১২

‘আয়োজকরা চায় আমরা বাদ পড়ি’ —  ইরান অধিনায়ক

প্রজন্ম ডেস্ক:  সিয়াটলে মিশরের বিপক্ষে ১-১ ড্রয়ের পর ফিফা ও বিশ্বকাপ আয়োজকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন ইরান অধিনায়ক মেহদি তারেমি। তিনি দাবি করেছেন, বিশ্বকাপের আয়োজকরা চায় ইরান টুর্নামেন্ট থেকে বাদ পড়ুক।

ভিসা জটিলতা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনে শুরু থেকেই কঠিন সময় পার করছে ইরান দল। এই বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের বিশ্বকাপ দলের প্রায় এক ডজন সদস্য আমেরিকায় ভিসা পাননি। দলকে ক্যাম্প সরিয়ে মেক্সিকোতে নিতে বাধ্য করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তারেমি বলেন, ‘শুরু থেকেই আমরা এই বিষয়গুলো নিয়ে অভিযোগ করে আসছি। এটা একটা বিপর্যয়ের বিশ্বকাপ। 

তিনি আরও বলেন, ‘পেশাদার প্রতিযোগিতায় পেশাদার খেলোয়াড় হিসেবে এটা ঠিক নয়, এটা ন্যায্য নয়। ফিফার কাছে যদি এটা ন্যায্য মনে হয়, ভালো কথা। কিন্তু এটা ন্যায্য নয়। কে আমাদের সাহায্য করতে চায়? কেউ না। কেউ সাহায্য করেনি।’

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সরাসরি লক্ষ্য করে তারেমি বলেন, ‘ইনফান্তিনো নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের পর আমাদের ড্রেসিং রুমে এসে বলেছিলেন, সব সমস্যার সমাধান করা হবে। কিন্তু আসলে ফিফা কিছুই করেনি।’

আয়োজকরা ইরানের বিদায় চায় কি না, এই প্রশ্নের জবাবে তারেমি বলেন, ‘এখানে আমাদের সবকিছুর বিরুদ্ধে লড়তে হচ্ছে। মানুষ চায় কি না জানি না, তবে আমাদের দৃষ্টিকোণ থেকে দেখলে মনে হয় হ্যাঁ, তারা এরকমই।’

উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের পরেও তারেমি এই বিশ্বকাপকে ‘বিপর্যয়’ বলে আখ্যা দিয়েছিলেন। শুক্রবার মিশরের বিপক্ষে ম্যাচের আগে সেই কথাই আবার বললেন তিনি।

ইতিহাসে প্রথমবার নকআউট পর্বে ওঠার স্বপ্ন এখনও বাঁচিয়ে রেখেছে ইরান, তবে সেটা নির্ভর করছে অন্য ম্যাচের ফলাফলের উপর।

এ সম্পর্কিত খবর

আমার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত: ট্রাম্প

সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

ঢাবিতে নিকাব পরায় শিক্ষার্থীকে ‘মৌলবাদী সন্ত্রাসী’ বলার প্রতিবাদে প্রক্টর বরাবর স্মারকলিপি

গঙ্গা চুক্তি শুধু নবায়ন নয়, নতুন করে করতে হবে : নাহিদ ইসলাম

আবরার ফাহাদ হত্যার ৭ বছর পরও রায় কার্যকরের অপেক্ষায় পরিবার

 ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের মাঠের আবহাওয়া এখন জামায়াতের পক্ষে

নিষিদ্ধ কোনো দলকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না: ডিবি প্রধান

জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

তিন দাবিতে বাংলাবান্ধা থেকে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু

আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে লিওনেল মেসির বিদায়

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ